রকস্টারদের জীবন নিয়ে অনুরূপের উপন্যাস `প্রেমহীনা’

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ০১:৫৫
 
এবারে নিজের উপন্যাসে নতুন চমক নিয়ে এসেছেন অনুরূপ আইচ। গীতিকার হিসেবে খ্যাতিমান তিনি অনেক আগেই। অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে তার লেখা নতুন উপন্যাস প্রেমহীনা’।
 
বাংলাদেশের সংগীত জগত তথা আমাদের অডিও ব্যাবসা ধ্বংসের আড়ালের ঘটনা এবং এর সঙ্গে জড়িত কয়েকজন ব্যান্ডশিল্পীর বিতর্কিত ভূমিকা নিয়ে অনুরূপ আইচ গড়ে তুলেছেন ‘প্রেমহীনা’ উপন্যাসের পটভূমি। রয়েছে সঙ্গীত জগতের জটিল ষড়যন্ত্রের উপাখ্যান।
 
কিছু ব্যান্ডতারকাদের খ্যাতির সাথে ড্রাগ,নারী, বকধার্মীকতা , আন্তর্জাতিক গডফাদারদের সঙ্গে ইয়াবার ব্যাবসা কিংবা বিদেশের স্বার্থে অডিও পাইরেসী করে দেশের অডিও ব্যাবসা ধ্বংসের সূত্রপাত করা- এসব চাঞ্চল্যকর রসদ নিয়েই লেখা এডভেঞ্চারাস সব ঘটনা।
 
নিজের উপন্যাস প্রসঙ্গে অনুরূপ আইচ বলেন, শুনেছি প্রেমহীনা উপন্যাসটি প্রকাশের পর থেকে ভালো সাড়া ফেলেছে। তবে সঙ্গীত জগতের বেশির ভাগ পাঠক ফোন করে এই উপন্যাসের প্রশংসা করেছেন। আমি এটুকু বলতে পারি, ‘প্রেমহীনা’ কেউ একবার পড়লে তিনি বইটি আরো একাধিক জনকে পড়তে উৎসাহ দেবেন।’ উপন্যাসটি প্রকাশ করেছে প্রিয়মুখ।