জলঢাকায় গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১১:৪৪
নীলফামারীতে জাহিদা বেগম (৩২) নামের তিন সন্তানের এক জননীর লাশ উদ্ধার করেছে জলঢাকা পুলিশ। রবিবার এ ঘটনা ঘটে। তিনি জলঢাকা উপজেলার কাঁঠালী ইউনিয়নের উত্তর দেশীবাই গ্রামের ছাইদার রহমানের স্ত্রী। 
 
জানা গেছে, গত দুই দিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের এক পর্যায়ে গতকাল ঘরের তীঁরের সঙ্গে তার লাশ ঝুলতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।