ঝিনাইদহে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ১০:১০

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের রাস্তার পাশ থেকে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় জানা যায়নি। লাশের হাত-পা বাঁধা অবস্থায় ছিল। আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে লাশটি উদ্ধার করা হয়।

 

অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মির্জা সালেহ উদ্ধিন জানান, কালীগঞ্জ- জীবননগর সড়কের কানাইডাঙ্গা ইটভাটার সামনে রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। লাশের পরনে জিনসের প্যান্ট ও গায়ে গেঞ্জি আছে। বয়স আনমানিক ৩০ বছর হবে। পুলিশের ধারনা অন্য কোনো স্থানে হত্যার পর দুর্বৃত্তরা লাশটি ওই স্থানে এনে ফেলে রেখে যায়। লাশটি উদ্ধারের পর পোস্টমর্টেমের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

 

ইত্তেফাক/এএম