রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৫৬
রাজশাহী নগরীর মতিহার থানাধীন পালপাড়ায় আজ বিকেলে ১৩ বছরের এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন কিশোর। স্থানীয় পুলিশ ও হাসপাতাল সূত্রে এ কথা জানা গেছে।
 
নিহত কিশোরের নাম লিমন। সে নগরীর কাপাসিয়া এলাকার নবাব আলীর ছেলে। আহত কিশোরের নাম শাকিল (১০), তার বাবার নাম রবিউল ইসলাম। শাকিলকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে 
 
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, লিমন ও শাকিল আজ বিকেল সাড়ে চারটার দিকে সাইকেল চালিয়ে প্রাইভেট পড়তে যাচ্ছিল। এ সময় একটি চলন্ত বাসের ধাক্কায় তারা রাস্তার পাশে ছিটকে পড়ে। দূর্ঘটনার পরপরই স্থানীয় জনগণ তাদেরকে উদ্ধার করে।রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা লিমনকে মৃত ঘোষণা করেন।