মোহম্মদপুরে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১০:৩১
 
রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকের ধাক্কায় এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে ঢাকা উদ্যান সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনায় ঘটে।
 
নিহত শাহীন ওয়াসার লাইনে কাজ করছিলেন। এ ঘটনায় আহত আরো তিন শ্রমিক আহত হয়েছেন।
 
জানা গেছে, সড়কে ওয়াসার পানির লাইনের কাজ করার সময় একটি ট্রাক শাহিনকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গুরুতর আহত অবস্থায় শাহিনকে হাসপাতালে আনা হয়। রাত সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়।
 
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ জানান, নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।