বীর প্রতীক তারামন বিবি হাসপাতালে

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১১:৪৫
 
বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তারামন বিবি অসুস্থ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার শ্বাসকষ্ট ও ফুসফুসে সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।
 
কর্তব্যরত ডা. আশিষ কুমার জানিয়েছেন, বর্তমানে তিনি সুস্থ আছেন এবং তার শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে।
 
ফুসফুসে সমস্যা এবং শ্বাসকষ্ট নিয়ে মুক্তিযোদ্ধা তারামন বিবি বীরপ্রতীক হাসপাতালের সিসিইউ ওয়ার্ডে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তার চিকিত্সা দেয়া হয়। বর্তমানে তার অবস্থা অনেকটাই ভাল জানিয়েছেন কর্তব্যরত চিকিত্সক।