ফকিরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:১৪
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। নিহত ইমাদুল ইসলাম (৪০) পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার শ্যাপলাজার গ্রামের মৃত শাহাদাৎ আলীর পুত্র। আহতরা হলেন, নিহতের শ্যালক কলো মিস্ত্রির পুত্র জাকির হোসেন (৩৪) ও নুর ইসলাম (৪২)।
 
জানা গেছে, মঙ্গলবার সকালে আটরশী ওরস থেকে তারা মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। উপজেলাধীন খুলনা-ঢাকা মহাড়কের তেলিপুকুর নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
 
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মান্নান ফারাজি তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আহতরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।