ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় পুলিশের সহযোগিতামূলক আচরণে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট।
মঙ্গলবার সকালে মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
মার্শিয়া ব্লুম বার্নিকাট বলেন, আমরা জানি তদন্ত চলছে। আশা করছি একটা ইতিবাচক ফলাফল বেরিয়ে আসবে এবং অভিজিতের হত্যাকারী ধরা পড়বে, ন্যায়বিচার নিশ্চিত হবে।
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক রিয়াজ আহমেদ, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
