রাজধানীতে হরকাতুল জিহাদের ৬ সদস্য গ্রেফতার

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৪০
 
পুরান ঢাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) ছয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
 
তারা হলেন- সাজ্জাদুল আলম মুক্তি, মেসবাহ উর রহমান প্রদীপ, বাশার, আশরাফ, আজিজ ওরফে বাবু ও শফিক ওরফে পলাশ ওরফে বিজয়।
 
ঢাকা মহানগর পুলিশে ‍উপ কমিশনার (গণমাধ্যম) মারুফ হোসেন সরদার জানান, মঙ্গলবার রাতে কোতোয়ালি ও উত্তরা এলাকায় অভিযান চালিয়ে ঐ ছয়জনকে গ্রেফতার করা হয়।
 
মারুফ হোসেন জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে সংগঠনের প্রচারপত্র, জিহাদি বই, ল্যাপটপ ও পেনড্রাইভ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।