বরিশালে জয়নুলের শিল্পকর্ম প্রদর্শনী শুরু

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৪২
বরিশালে শিল্পাচার্য জয়নুল আবেদিনের শিল্পকর্ম ও তার সংগৃহীত মৃৎশিল্প প্রদর্শনী শুরু হয়েছে। বুধবার উদ্বোধন শেষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
 
`বরিশাল চারুকলা’নামের একটি সংগঠন নগরীর অশ্বিনী কুমার টাউন হলে দুই দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করে। 
 
বরিশাল চারুকলার সভাপতি আলতাফ হোসেন বলেন, শিল্পাচার্যের ১০১তম জন্মবর্ষ উদযাপন ও ২৯ ডিসেম্বর ‘জাতীয় চারুকলা দিবস’ঘোষণার দাবিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
 
শিল্পাচার্যের ৬৮টি শিল্পকর্ম এবং তার সংগৃহীত ৭০টি মৃৎশিল্প এ প্রদর্শনীতে স্থান পেয়েছে বলে জানান তিনি।
 
শিল্পকর্ম ও মৃৎ শিল্প প্রদর্শনীর পাশাপাশি তথ্য চলচ্চিত্র প্রদর্শনী, জয়নুল সম্মাননা, লোকজ সংস্কৃতি অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের অয়োজন করা হয়েছে বলেও জানান আলতাফ।
 
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ চারুকলা ইন্সটিটিউটের অধ্যক্ষ শিল্পী সামছুল আলম আজাদসহ অন্যরা উপস্থিত ছিলেন।