প্লট জালিয়াতির অভিযোগে রাজউকের ৪ কর্মচারি বরখাস্ত

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৬, ২১:০৮
 
প্লট জালিয়াতির অভিযোগে চার কর্মচারিকে বরখাস্ত করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বরখাস্তকৃত কর্মচারিরা হলেন— ফারুক, দীপক, মঞ্জু ও অলিউর। বুধবার তাদের বরখাস্ত করা হয়েছে।
 

এ প্রসঙ্গে রাজউকের সদস্য (প্রশাসন ও অর্থ) মো. আক্তারুজ্জামান বলেন, সুনির্দিষ্ট অভিযোগের কারণে চার কর্মচারিকে বরখাস্ত করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার হালিমা খাতুন নামে এক প্লট প্রতারক বরাখাস্তকৃত চার কর্মচারির বিরুদ্ধে অভিযোগ করেন। বিষয়টি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের কানে পৌঁছালে মন্ত্রীর নির্দেশে তাদের বরখাস্ত করা হয়েছে।