দ্বিতীয় দফার পৌর নির্বাচনের জন্য ১০টি পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনি মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এই ১০ জনের নাম ঘোষণা হয়। আগামী ২০ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার বিকেলে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রার্থীদের নাম ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, বীর বাহাদুর, ড. আব্দুর রাজ্জাক, ড. আবদুস সোবহান গোলাপ, এ কে এম এনামুল হক শামীম, আমিনুল ইসলাম আমিন, এস এম কামাল হোসেন প্রমুখ।
মনোনয়ন প্রাপ্তরা হলেন- রংপুর জেলার কাউনিয়া পৌরসভায় আকিবুর রহমান, ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভায় মোকসেদ আলী, ঝালকাঠি পৌরসভায় লিয়াকত আলী তালুকদার, ফরিদপুরের ভাঙ্গা পৌরসভায় এ এম এস ডি রেজা, ফেনীর সোনাগাজী পৌরসভায় রফিকুল ইসলাম খোকন, কুমিল্লার লাঙ্গলকোটে আব্দুল মালেক, কক্সবাজারের চকোরিয়ায় আলমগীর চৌধুরী, মহেশখালীতে মোকছেদ মিয়া, নোয়াখালীর কবিরহাটে জহিরুল হক রায়হান এবং ব্রাহ্মণবাড়িয়া সদরে নায়ার কবির।
