নবীনগরে মালবাহী কার্গোর ধাক্কায় জেলে নিহত

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:১৪
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজলায় মেঘনা নদীত মালবাহী কা্র্গোর ধাক্কায় এক জেলে নিহত হয়েছেন। তিনি উপজলার গোপালপুর ইউনিয়নের সাদেকপুর গ্রামের মাইনউদ্দিন মিয়ার ছেলে রুবেল (১৮)।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে নৌকায় করে মেঘনা নদীত মাছ ধরতে যায় রুবেল। শান্তিপুর নামক স্থানে মালবাহী কা্র্গোটির ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। আশংকাজনক অবস্থায় স্থানীয়রা নবীনগর সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, লাশ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।