২১ শে ফেব্রুয়ারি মার্কিন দূতাবাস বন্ধ

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৩১
 
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১শে ফেব্রুয়ারি মার্কিন দূতাবাস বন্ধ থাকবে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐ দিন আমেরিকান সেন্টার, আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইক্রেরি, স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার এবং কনস্যুলার সেকশনসহ মার্কিন দূতাবাসের সকল অফিস বন্ধ থাকবে। তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে। এজন্য তারা ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারেন।