মেলায় বিপাশা চক্রবর্তী’র ২ বই

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:০৬

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে বিজ্ঞানলেখক ও অনুবাদক বিপাশা চক্রবর্তীর দু’টি বই। এবার প্রথম তার বই বের হয়েছে। একটি শিখা প্রকাশনী থেকে বিজ্ঞান, সাহিত্য এবং মনস্তাত্ত্বিক বিষয়ক গদ্যগ্রন্থ- ‘অন্য আলোয় ভিন্ন চোখে’ এবং অন্যটি ছোটদের জন্য বাংলাপ্রকাশ থেকে ‘ফ্লোরেন্স নাইটেঙ্গেল’।

দীর্ঘ দিন ধরে তিনি দৈনিক পত্রিকাসহ শীর্ষস্থানীয় অনলাইন পোর্টালে নিয়মিত লিখছেন। সেই তথ্য গুলো পরিমার্জন ও পরিবর্ধন করে সাজিয়েছেন 'অন্য আলোয় ভিন্ন চোখে' বইতে। আর ফ্লোরেন্স নাইটঙ্গেল সম্পূর্ণ একটি জীবনীগ্রন্থ।

স্বরচিত বইকে সন্তানের সাথে তুলনা করে বিপাশা বলেন, ‘যেভাবে আমি ২০১৩ সালে বরিশাল শহরে খুব নিভৃতে রাতের গভীরে আমার প্রথম সন্তানের জন্ম দিয়েছিলাম, অনেকটা সেভাবে এবারের গ্রন্থমেলা ২০১৬ তে আমার প্রথম বই ‘অন্য আলোয় ভিন্ন চোখে’ প্রকাশিত হলো। বইটি নন-ফিকশন এবং বিজ্ঞান বিষয়ে লেখা।’

তিনি আরো বলেন, ‘আমার মতো অখ্যাত রাজধানী বিচ্ছিন্ন সাধারণ মানুষের বই প্রকাশ করে প্রকাশক বেশ সাহসের কাজ করেছেন।’