রাজৈরে পুড়িয়ে দেওয়া হলো অবৈধ বালু উত্তোলনের ড্রেজার

আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ১৫:৫৭

মাদারীপুরের রাজৈর উপজেলার কুমার নদে থাকা অবৈধ ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালক উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিনের উপস্থিতে মহেন্দ্রদী এলাকায় অবৈধ ড্রেজারটি পুড়িয়ে ফেলা হয়।

জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী গ্রামের মিন্টু নামে এক ব্যক্তি দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এমন খবর পেয়ে  উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিন ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নদীতে থাকা ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে দেন। এ সময় ড্রেজার শ্রমিকরা পালিয়ে যায়।

ইত্তেফাক/বিএএফ