ঘানায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫৩

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৩২
ঘানায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। চলতি বছর দেশটিতে এখন পর্যন্ত এটিই সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা।
 
বৃহস্পতিবার রাজধানী আক্রা থেকে ৪২০ কিলোমিটার উত্তরে দুর্ঘটনাটি ঘটে। আঞ্চলিক পুলিশ প্রধান ম্যাক্সওয়েল আতিনগেন বলেন, কুমাসি থেকে তামালি যাওয়ার পথে মেট্রো মাস ট্রানজিট পরিবহনের বাসটি বিপরীত দিক থেকে আসা টমোটো বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে অনেকেই ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর আহত হয় আরও ২৩ জন।
 
আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাসের কারিগরি ত্রুটির জন্য এই দুর্ঘটনা হয়ে থাকতে পারে মন্তব্য করে ম্যাক্সওয়েল বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে।