কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৬, ১২:২৫
রাজধানীর কদমতলীর একটি আইসক্রীম ফেক্টরিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরনবী (৪০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে কদমতলী থানার ধোলাইপাড় এলাকার ডিপডের গলিতে এ ঘটনা ঘটে।
 
পরে সহকর্মী মামুন আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
 
ঢামেক ফাঁড়ির সহ-উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।