নাসিরনগরে কবিরাজ হত্যা, স্ত্রীসহ আটক ৩

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৬, ২০:১৩
ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের চাপরতলা গ্রামের নূর আহমদ (৫০) নামে এক কবিরাজের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে পুলিশ উত্তরপাড়া এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।
 
নিহত নূর মোহাম্মদ উত্তরপাড়া এলাকার মৃত আনসার আলীর ছেলে। তার স্ত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায়  স্ত্রী কুলসুমা বেগম (৪৫), মেয়ে জহুরা বেগম (২৫) ও জহুরার স্বামী মুছন মিয়াকে (৩৫) আটক করেছে। 
 
পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, চাপরতলা ইউনিয়নের চাপরতলা গ্রামের নূর আহমদের অস্বাভাবিক মৃত্যু  ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। তবে স্ত্রী কুলসুমা বেগমের দাবি স্বামী নূর আহমদ বৃহস্পতিবার গভীর রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এদিকে নূর আহমদের ছোট ভাই হোসাইন মিয়ার দাবি তার ভাইকে পারিবাবিরক কলহের জের ধরে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
 
নাসিরনগর থানার উপপরিদর্শক (এস আই) মহিউদ্দিন সুমন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযোগ থাকায় স্ত্রীসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদেরকে শনিবার আদালতে সোপর্দ করা হবে।  এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।