চান্দিনায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ০৮:৫৭
কুমিল্লার চান্দিনায় অজ্ঞাত পরিচয় (৩০) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সোয়া ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা কাঠেরপুল এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। তাৎক্ষণিক ভাবে নিহতের নাম ও পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
 
প্রত্যক্ষদর্শী বাবুল মিয়া জানান, সকালে মহাসড়কের পাশে পেন্ট ও কালো গেঞ্জি পরিহিত এক অজ্ঞত যুবকের লাশ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। 
 
চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন কুমার দাস জানান, ধারণা করা হচ্ছে- অন্য কোথাও তাকে হত্যা করে মহাসড়কের পাশে ফেলে দেয় দুর্বৃত্তরা। এসময় নিহতের পাশে একটি খেলনা পিস্তল পড়ে থাকতে দেখা গেছে। তাৎক্ষণিক ভাবে তার নাম ও পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।