পছন্দটাই মুখ্য বিষয়, দামটা গৌণ। ডিভাইস পছন্দ হলে আর দাম নিয়ে ক’জন মাথা ঘামায়? কিন্তু অকারণে খরচই বা ক’জন করতে চায়? তাই কম দামে সেরা ফোন বেছে নিন। রইল ৫টি ফোনের সাতসতের।
ফোন মানে তো আর শুধুই কথা বলা নয়। ফোন এখন পার্সোনাল সেক্রেটারি। সেই তো অনেক কাজ করে দেয়। আর সেই সব কাজের মধ্যে অন্যতম বড় কাজ ছবি তুলে দেওয়া।
খারাপ লাগা বা ভাল লাগা মুহূর্তকে চিরদিনের জন্য ডিজিটাল আয়ু এনে দেয় মোবাইল ক্যামেরা। সেই সঙ্গে সেলফি তো আছেই।
ফোন কিনতে গেলে তাই সবার আগে দেখা হয় তার ক্যামেরা। রিয়ার বা ফ্রন্ট ক্যামেরা পছন্দ হলে তবেই ফোন কেনা হয়। কম দামে ভালো ক্যামেরার ফোন নিতে চাইলে এক নজর দেখে নিতে পারেন এই প্রতিবেদন।
মাইক্রোম্যাক্স ক্যানভাস টার্বো মিনি
এতে ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। দিনের আলোর ছবি খুবই ভাল। ফ্রন্ট ক্যামেরাটি ৫ মেগাপিক্সেলের। সেলফিও মন্দ তুলে না।
নকিয়া লুমিয়া ৬২০
৫ মেগাপিক্সেল ক্যামেরা হলেও নকিয়ার লুমিয়া সিরিজের নাম সমুন্নত রেখেছে এই মডেল।
IMG0
জোলো কিউ১০১০আই
বিভিন্ন রিভিউ বলছে, এই ডিভাইসটির ৮ মেগাপিক্সেলের ক্যামেরা কম আলোতেও ভাল ছবি তুলতে ওস্তাদ।
লাভা আইরিশ প্রো ৩০
৮ মেগাপিক্সেল ক্যামেরা যেমন ভাল স্থির ছবি তোলে তেমনই ভাল ভিডিও-র ক্ষেত্রে। ফ্রন্ট ক্যামেরার ছবিও দুর্দান্ত।
নকিয়া লুমিয়া ৫২৫
নকিয়ার লুমিয়া সিরিজের ক্যামেরার সুনাম বরাবরের। এই মডেলটিও সেটা অক্ষুণ্ণ রেখেছে।
IMG1
