কুমিল্লায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৫৪
কুমিল্লায় অজ্ঞাত (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। 
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মহাসড়কের পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। 
 
চান্দিনা থানার ওসি (তদন্ত) সালাউদ্দিন জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের বুকে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে মহাসড়কের পাশে ফেলে গেছে। তার পরনে প্যান্ট ও কালো রংয়ের গেঞ্জি রয়েছে।