মানিকগঞ্জে দু’জনকে কুপিয়ে হত্যা

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৬, ১০:৩৩
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ‍গুরুতর আহতাবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
নিহতরা হলেন- আজিজ মোল্লা (৫৫) ও তার চাচাতো ভাই টেন্ডা মিয়া (৫০)।
 
রবিবার সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, আজিজ মোল্লার বোনের ছেলেদের সঙ্গে পাওনা টাকা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে আজ সকালে তাদের দুইজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। 
 
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।