রাজধানীতে ডিবি পুলিশ পরিচয়ে ৮ প্রতারক আটক

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:১৩
রাজধানীতে অভিযান চালিয়ে ডিবি পুলিশ পরিচয়ে আটজন প্রতারককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রবিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
আটক আট জনের কাছ থেকে মনোগ্রাম সংবলিত গোয়েন্দা পুলিশের জ্যাকেট, হ্যান্ডকাপ, ওয়াকিটকি, খেলনা পিস্তল উদ্ধার করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
 
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ সোমবার বেলা সাড়ে ১১টায় সংবাদ সন্মেলনে বিস্তারিত জানাবে বলে জানা গেছে।