ত্বকের যত্নে পেঁপের ফেসপ্যাক

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ১২:০৮
 
স্বাস্থ্য সুরক্ষায় পেঁপে একটি উপকারী খাদ্য। কেননা, এর মধ্যে রয়েছে, ভিটামিন এ, সি এবং অন্যান্য প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস। পাশাপাশি রূপচর্চাও এই ফলটি বেশ প্রশংসার দাবিতার। পাঁকা পেপের তৈরির বিভিন্ন ফেসপ্যাক ত্বকের নানা ধরনের উপকার করে থাকে। চলুন জেনে নেয়া যাক পাকা পেঁপের কিছু উপকারিতা।
 
 
* পেঁপে ও মুলতানি মাটির ফেস মাস্ক:
 
ছোট ছোট টুকরো করা পাকা পেঁপে নিয়ে এক চা চামচ মুলতানি মাটি মেশান। এর সাথে ১ চা চামচ মধু যোগ করে ভালমতো পেস্ট তৈরি করুন। এটি মুখে ও ঘাড়ে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
এই প্যাকটি মুখের ত্বক টানটান করে তোলে এবং অ্যান্টি এজিং মাস্ক হিসেবে খুব ভালো কাজ করে। তবে শুষ্ক এই প্যাক ব্যবহার না করাই ভাল। কেননা, মুলতানি মাটি ত্বককে আরো বেশি।
 
*  পেঁপে ও মধুর ফেস প্যাক:
 
পেঁপে ছোট ছোট টুকরো করে কেটে নিন। এর সাথে ২ চা চামচ কাঁচা দুধ ও ১ চা চামচ মধু ভালো মত মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি মুখে এবং ঘাড়ে ভালো মতো লাগান। ১৫-২০ মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বক নরম ও কোমল হবে। শুষ্ক ত্বকের জন্য এই মাস্কটি উপকারী।
 
 
* পেঁপে ও কমলার ফেস প্যাক:
 
কমলার ৪-৫ কোয়া থেকে রস বের করে নিন। এর সঙ্গে পেঁপের টুকরো মিশিয়ে ভালো মতো পেস্ট তৈরি করুন। মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। তৈলাক্ত ত্বকের জন্য এই এই প্যাকটি বেশ কার্যকর।
 
* পেঁপে ও লেবুর ফেস প্যাক:
 
কয়েক টুকরা পেঁপের সাথে ১ চা চামচ লেবুর রস ও ১ চা চামচ মধু যোগ করে মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। এরপর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।