রাজধানীর কাকলীতে উল্টো পথে যাওয়ার সময় পুলিশের গাড়ির ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার বিকেল পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
বানানী এলাকার পরিদর্শক (পেট্রোল) মো. সালেক জানিয়েছেন, ঢাকা গেটের কাছে রিকুইজেশন করা পুলিশের একটি বাস উল্টো পথে যাওয়ার সময় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মারা যান। দুর্ঘটনার পর থেকে ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন তিনি।
