রামুতে মাঘী পূর্ণিমা উদযাপিত

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৪১
হাজার হাজার বৌদ্ধ নারী-পুরুষের উপস্থিতিতে দেশ ও জাতির শান্তি কামনায় কক্সবাজার জেলার রামু কেন্দ্রীয় সীমা বিহারে মাঘী পূর্ণিমা উদযাপিত হয়েছে।
 
রামু মেরংলোয়া বড়ুয়াপাড়া যুব সমাজ উক্ত অনুষ্ঠানের আয়োজন করে। মাঘী পূর্ণিমা উদযাপন উপলক্ষে অন্নদান, সংঘদান, ধর্মসভা ও বৌদ্ধ মহাসম্মেলন  অনুষ্ঠিত হয়।
 
সভায় সভাপতিত্ব করেন রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ ভদন্ত সত্যপ্রিয় মহাথের।প্রধান অতিথি ছিলেন পটিয়া ঊনাইনপুরা লংকারাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. ধর্মসেন মহাথের।