চন্দনাইশে ইয়াবাসহ নারী আটক

আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ১৬:৫২

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ইয়াবাসহ সুরমা বেগম (৩০) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে বৈলতলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত সুরমা বেগম র‌্যাবের তালিকা ভুক্ত ইয়াবা সম্রাট আবুল কালামের স্ত্রী।

চন্দনাইশ থানার এসআই আলমাস জানান, ইয়াবা সম্রাট আবুল কালামের বাড়িতে অবস্থান করার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। কিন্তু পুলিশের উপস্থিতির টের পেয়ে সে বাড়ি থেকে দ্রুত পালিয়ে যায়। এ সময় তার স্ত্রীকে ২শত পিচ ইয়াবাসহ আটক করা হয়।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/বিএএফ