সাটুরিয়ার ভ্রাম্যমান আদালতে ৪ জুয়ারীকে অর্থদণ্ড

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৫৯
 
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কৈট্টা গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে মঙ্গলবার রাতে গাঁজা সহ জুয়ার আসর থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৪ জুয়ারীকে গাজা সেবন অবস্থায় থানা পুলিশ আটক করে।
 
জানা যায়, উপজেলার ধানকোড়া ইউনিয়নের কৈট্টা গ্রামের একটি ভুট্টা ক্ষেত্রে গভীর রাতে এলাকার বেশ কিছু বখাটে যুবক তাশের মাধ্যমে অবৈধ জুয়া খেলা ও গাঁজা সেবন করার সময় সাটুরিয়া থানা পুলিশ খবর পেয়ে আসর থেকে কিছু গাঁজাসহ ৪ জুয়ারীকে আটক করে। ৪ জুয়ারীকে সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি নিকট সোপর্দ করে। তাৎক্ষনিক সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ জুয়ারী ও গাঁজা সেবন কারীদের অর্থদণ্ড প্রদান করে।
 
দণ্ডপ্রাপ্তরা হলো মানিকগঞ্জের সদর উপজেলার চন্ডিরচড় গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫), একই উপজেলার চড়খন্ড গ্রামের আ. রহিমের ছেলে মো. রফিকুল ইসলাম (৪০), সাটুরিয়া উপজেলার গোলড়া গ্রামের কাজিমুদ্দিনের ছেলে আলী হোসেন (৩৬) ও পাইকপাড়া গ্রামের মৃত নরেশের  ছেলে উত্তম চন্দ্র।