মানিকগঞ্জে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৫৯
মানিকগঞ্জে ধর্ষণ মামলায় অখিল চন্দ্র রাজবংশী (৩৫) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
 
মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাছিনা রৌশন জাহান এ রায় ঘোষণা করেন।
 
মামলার বিবরণে জানা গেছে, ২০০৮ সালের ১৪ জুন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় লক্ষ্মীদিয়া ধামশ্বর গ্রামের এক তরুণীকে অখিল চন্দ্র রাজবংশী ধর্ষণ করে। ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আসামিকে যাবজ্জীবন ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। আসামি পলাতক থাকায় তার অনুপস্থিতে বিচারক এ রায় দেন। তবে এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান আসামি পক্ষের আইনজীবীরা।
 
সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পিপি একেএম নূরুল হুদা রুবেল। আসামি পক্ষে আইনজীবী ছিলেন আব্দুল আলিম খান (মনোয়ার)।