মতিঝিলে অফিস থেকে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৪৯
 
রাজধানীর মতিঝিলের আরামবাগে একটি বেসরকারি প্রতিষ্ঠানের আর্কাইভ অফিস থেকে জাহাঙ্গীর আলম (২৫) নামে ওই অফিসের এক কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ১টার দিকে তার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
 

মতিঝিল থানার ওসি ই. এম. ফরমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকা লাশটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য সেটি ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।