রাজধানীর নিউমার্কেটে অগ্নিকাণ্ডে দোকান কর্মচারী আমজাদ (২৪) নিহত হয়েছেন। এ সময় আহত হন আরো ৩ কর্মচারী। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টায় কাঁচাবাজার এলাকায় নার্গিসের ভাঙারি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আহতরা হলেন- সোহাগ (২৫), ইয়ামিন (২৫) ও মেহেদী (২০)। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।
ফায়ার সার্ভিস সদর দফতরের স্টেশন অফিসার আতাউর রহমান বলেন, 'প্লাস্টিকের ময়লার স্তুপ থেকে আগুনের সূত্রপাত। আগুনের খবর পেয়ে পলাশী থেকে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।'
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্প পুলিশের নায়েক রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
