মহেশপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত ১

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:১৪

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বাসের ধাক্কায় একজন নছিমন যাত্রী নিহত ও আরো একজন গুরুতর আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার কালীগজ্ঞ-জীবননগর সড়কের আলম বীক্রের সামনে এই দুর্ঘটনা ঘটে।

 
মহেশপুর থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে হাসাদাহ থেকে বকুন্ডিয়া যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা যশোর ব-০২-০০২৬ নাম্বারের একটি যাত্রী বাস নছিমনে ধাক্কা দিলে নছিমন যাত্রী বকুন্ডিয়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে আব্দুল খালেক(৩২) ও ফারুকের স্ত্রী স্বান্তনা(২২) গুরুতর আহত হন।
 
তাদেরকে স্থানীয় লোকজন জীবননগর হাসপাতালে নিলে আব্দুল খালেক মারা যান। সান্ত্বনাকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
 
মহেশপুর থানার এসআই গোলাম মাওলা জানান, জীবননগর থানার পুলিশের সহযোগিতায় বাসটি আটক করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মহেশপুর থানায় মামলার প্রস্তুতি চলছিল।