আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে পারওয়ান প্রদেশের একটি হাসপাতালে এক আত্মঘাতী বোমা হামলায় ১৪ জন নিহত হয়েছেন। সোমবার এক মোটরসাইকেল আরোহীর চালানো এই হামলায় আরো ১১ জন আহত হন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
হামলার দায় স্বীকার করে তালেবান জানিয়েছে, স্থানীয় এক পুলিশ কমান্ডারকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে। পারওয়ানের গভর্নরের মুখপাত্র ওয়াহিদ সেদিকি জানান, হাসপাতালে চালানো হামলায় ছয় পুলিশ কর্মকর্তা ও আট বেসামরিকসহ ১৪ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। তালেবানের সঙ্গে শান্তি আলোচনা আবার শুরুর লক্ষ্যে কাবুলে আফগানিস্তান, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও চীনা প্রতিনিধিদের মধ্যে বৈঠক শুরুর আগে এই হামলা হল। সূত্র: রয়টার্স
