যেভাবে নষ্ট করছেন নিজ দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:০০
আমাদের দেহে রোগ প্রতিরোধ পদ্ধতিটি এমন একটি পদ্ধতি যা ঠিক মতো দেহে কাজ না করলে দেহে দেখা দেয় নানা ধরণের সমস্যা। এই রোগ প্রতিরোধ ক্ষমতাই আমাদের দেহকে নানা ধরনে অসুখ-বিসুখ থেকে রক্ষা করে।
 
আমরা সবাই জানি খাওয়ার আগে হাত ভাল করে ধুয়ে খাবার খেলে তা আমাদের নিরাপদ রাখে এবং হাতের সমস্ত ব্যাকটেরিয়া ধ্বংস করে। কিন্তু অনেক পরিষ্কার পরিছন্ন থাকার পর, স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার পরেও কিছু কিছু ছোট ভুলের কারণে আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতায় সমস্যা হয়ে থাকে। তাই সুস্থ থাকতে জেনে রাখুন ৫ টি কারণ এবং অভ্যাসগুলো রোধ করার চেষ্টা করুন।
সময় মতো টয়লেটে না যাওয়া
 
দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় যখন দেহের হজম শক্তি ক্ষমতা ভাল থাকে। কিন্তু অনেকেইে আছেন যারা বাথরুম ধরলে সময় মতো তা ত্যাগ করেন না। কিন্তু বাথরুম এই ভাবে চেপে ধরে রাখলে তা দেহের পর্যাপ্ত পুষ্টি শোষণ ক্ষমতা নষ্ট করে দেয়, এবং যদি আপানি দীর্ঘ সময় ধরে এইভাবে বাথরুম চেপে রাখেন তা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর ক্ষতিকর প্রভাব ফেলে।
 
আমাদের দেহে কিছু ভাল ব্যাকটেরিয়া থাকে যা দেহের হজম শক্তি বৃদ্ধি করে ও পাশাপাশি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে সচল রাখে। তাই সুস্থ থাকতে এই ধরণের অভ্যাস ত্যাগ করুন।
 
ফ্যাট জাতীয় খাবার খাওয়া
কিছু খাবারে স্বাস্থ্যকর ফ্যাট থাকে যেমন- অ্যাভোকাডো, বাদাম নানা ধরণের মাছ এই খাবার গুলোতে যে ফ্যাট থাকে তা আমাদের দেহের জন্য স্বাস্থ্যসম্মত ও এগুলোতে কোন ক্ষতি নেই এবং এই জাতীয় ফ্যাট খাবার মস্তিষ্ক ও দেহে সুস্থ চর্বি প্রদান করে।
 
কিন্তু অস্বাস্থ্যকর ফ্যাট কি আর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে? কিছু খাবার যেমন- কুকিস, ফ্রেঞ্চ ফ্রাইস, পিজা, বারগার এই জাতীয় খাবারে থাকে অস্বাস্থ্যকর ফ্যাট। এগুলোতে তো কোন পুষ্টি নেই উল্টো এগুলো দেহে ওজন বৃদ্ধি করে।
 
তাছাড়া এই খাবার গুলোতে আছে হাই কোলেস্টোরল ও এই জাতীয় খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়। “সেলগ্রেন্সকা একাডেমির” একটি গবেষণায় বলা হয়েছে যে এই ধরণের ফ্যাটি খাবার গুলোর দেহের ভাল ব্যাকটেরিয়াকে অচল করে দেয়।
 
অতিরিক্ত চিনি খাওয়া
অতিরিক্তি চিনি খাওয়ার ফলেও রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়।১০০ গ্রাম চিনি রক্তের শ্বেতকণিকার জীবাণু ধ্বংসের ক্ষমতা কমিয়ে দেয় ৪০ শতাংশ পর্যন্ত। এই পরিমান চিনি থাকতে পারে মাত্র ৯০০ মিলি কোলার মধ্যে। তাই চিনি থেকে দূরে থাকুন।
 
কোন শারীরিক পরিশ্রম না করা
শারীরিক কোন পরিশ্রম না করলে তা দেহের জন্য ক্ষতিকর। আমরা সবাই জানি ব্যায়াম করা হাঁটা আমাদের দেহের জন্য কতটা ভাল। শারীরিক পরিশ্রম আমাদের দেহকে সুস্থ রাখে ও মন ভাল রাখে, কোলেস্টোরলের পরিমান নিয়ন্ত্রনে রাখে, ওজন ঠিক রাখে, হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রনে রাখে, এমনকি ক্যানসার দমনেও সাহায্য করে। 
 
এছাড়াও ব্যায়াম আমাদের দেহের লিমফেথিক সিস্টেম যা রোগ প্রতিরোধ পদ্ধতি এর সাথে নিয়মিত কাজ করে আমাদের দেহকে সুস্থ রাখে। তাই দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য নিয়মিত শারীরিক পরিশ্রম করা উচিৎ।
 
অসামাজিকভাবে জীবনযাপন করা
অসামাজিক জীবনযাপনও আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করতে পারে। এর মধ্যে স্ট্রেস অন্যতম যা রোগ প্রতিরোধ পদ্ধতি অচল করে দেয়। কিছু গবেষণায় বলা হয়েছে, যেসকল মানুষেরা অন্য মানুষদের সাথে ভাল মেলামেশা করে থাকেন তারা সবসময় সুস্থ ও সুখী থাকেন এবং দীর্ঘজীবী হন।