বগুড়ায় নারী-শিশু নির্যাতন মামলার আসামি কারাগারে

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৫৫
বগুড়ার শেরপুর পৌরশহরের ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার আসামি বেনু মিয়াকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। 
 
বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।  
 
শেরপুর থানা পুলিশের দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) সুশান্ত এর সত্যতা নিশ্চিত করে জানান, বেনু মিয়া একই এলাকার ফজর আলীর ছেলে।