হোমনায় বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহের সময় বাড়ল

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১২:২৯
আসন্ন ইউপি নির্বাচনে হোমনা উপজেলার ৯ ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের জন্য দলের মনোনয়ন ফরম সংগ্রহের সময় বাড়িয়েছে উপজেলা বিএনপি। 
 
উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মাহফুজুল ইসলাম জানান, সম্ভাব্য প্রার্থীদের অনুরোধে দলের সিনিয়র নেতাদের সঙ্গে পরামর্শ করে দলের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের সময় আগামী ১০ মার্চ বিকাল ৫টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে। 
 
উল্লেখিত সময়ের মধ্যে দলের দফতর সম্পাদক মো. হুমায়ূন কবিরের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে তা পূরণ করে জমা দিতে বলা হয়েছে। 
 
উল্লেখ্য, বিএনপির মনোনয় ফরম সংগ্রহ ও জমাদানের সময় ছিল ২০ থেকে ২৫  ফেব্রুয়ারি পর্যন্ত। উপজেলা বিএনপির সভাপতি জানান, শুক্রবার পর্যন্ত মনোনয়ন প্রত্যাশী ১২ জন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছে।