কুমিল্লায় অটোরিকশার ধাক্কায় মাদ্রাসা ছাত্রী নিহত

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৩৪
কুমিল্লায় অটোরিকশার ধাক্কায় পিংকি (১১) নামে এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে জেলার চৌদ্দগ্রাম উপজেলার ধলুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পিংকি ওই উপজেলার শুভপুর ইউনিয়নের বড় ধলুয়া গ্রামের প্রবাসী কামাল হোসেনের মেয়ে এবং কটপাড়া মাদ্রাসার ছাত্রী।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে পিংকি তার বাড়ি থেকে বের হয়ে বড় ধলুয়া রাস্তা দিয়ে পার্শ্ববর্তী পাশাকোট গ্রামে যাওয়ার পথে দ্রুতগতিসম্পন্ন একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বেলা সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।