সাতক্ষীরায় মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ২২:০৮

 ‘মাদককে না বলুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের খুলনা রোড মোড়ে বেলুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে র্যালির উদ্বোধন করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, বিজিবির খুলনা সেক্টর কমান্ডার মো. আরশাদুজ্জামান খান, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার, সাতক্ষীরা নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায় লে. কর্নেল মোহাম্মদ মোস্তফা আসাদ ইকবাল, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইলতুিমশ, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ প্রমুখ।