মোরেলগঞ্জে কিশোরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ২২:০৯

বুধবার রাতে মোরেলগঞ্জের হোগলাপাশা ইউনিয়নের পূর্ব চরহোগলাপাশা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম শাহিন সরদার(১৪)। সে ওই গ্রামের দিনমজুর কালাম সরদারের ছেলে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

সীমানা বিরোধের জের ধরে প্রতিবেশী আত্মীয়রা শাহিনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। রাত ১২টার দিকে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।

মোরেলগঞ্জ থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, ঘটনার সাথে জড়িত সন্দেহে হাসি বেগম নামে এক গৃহিণীকে আটক করা হয়েছে।