রাজীবপুরে জাতীয় পার্টির দু’শতাধিক নেতাকর্মী আ’লীগে যোগদান

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ০০:১৩
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার জাতীয় পার্টির দু’শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে আ’লীগে যোগদান করেছে। উপজেলা আ’লীগের পক্ষ থেকে যোগদানকৃত ওইসব নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হয়। যোগদান উপলক্ষে আজ শুক্রবার আ’লীগের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
রাজীবপুর সদর ইউনিয়ন আ’লীগ সভাপতি সিরাজদ্দৌলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল হাই সরকার, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শফিউল  আলম, আ’লীগ নেতা রফিকুল ইসলাম মুকুল, আজিম উদ্দিন, যুবলীগের সভাপতি আজিবর রহমান, সম্পাদক আতিয়ার  রহমান সোহাগ, ছাত্রলীগ সভাপতি আশরাফুল ইসলাম বাবু এবং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদের মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া।
এর আগে উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য মজিবুর রহমান বঙ্গর নেতৃত্বে দু’শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে আ’লীগে যোগদান করেন।