লাখাইয়ে ব্যালট বক্স ছিনতাই ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ২২:১২

হবিগঞ্জের লাখাইয়ে উপজেলা নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা, গাড়ি ভাঙচুর ও নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তা, কর্মচারীদের উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ওই উপজেলার নূরুল হুদা মাদ্রাসা ও এতিমখানা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আলী আকবর বাদি হয়ে ৭৯ জনের নাম উল্লেখ করে অন্তত ১২শ’ জনের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন।