ঢামেক হাসপাতালে কয়েদির মৃত্যু

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:১০
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আক্তার হোসেন মুনসুর ফয়সাল (২২) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে তার মৃত্যু হয়।
 
কারারক্ষী জাকারিয়া জানান, তার মামলা নম্বর ছিল- ৫২২৩/১৬। কেন্দ্রীয় কারাগারে সকালে ফয়সাল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।