চট্টগ্রামের নন্দনকানন এলাকায় একটি দেয়াল ধসে চাপা পড়ে পাঁচ শিশু আহত হয়েছে। রবিবার বেলা পৌনে একটার দিকে গোলাপ সিংহ লেনে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে মেহেদী (৯), রিয়াদ (৭), সজীব (৬) ও আরিফকে (৪) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ইয়াসিন (১৫) নামের আরকে শিশুকে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে।
নন্দনকানন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী আকবর জানিয়েছেন, দেয়ালটির এক পাশে খালি জায়গায় একটি নতুন ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ চলছে। অন্যপাশে শিশুরা খেলছিল। দেয়ালটির কিছু অংশ ধসে পড়লে ঐ শিশুরা চাপা পড়ে। পরে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসকর্মীরা তাদের উদ্ধার করে। দেয়ালটি ঘেঁষেই অনেক নির্মাণ কাজের জন্য অনেক পাথর রাখা হয়েছিল।
