বাবার বিক্রি করা শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিলো পুলিশ

আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ১৮:০৩

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিক্রি করে দেওয়া ১২ দিনের শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে ওই শিশুকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

জানা গেছে, পাইকপাড়া গ্রামের হযরত আলীর ছেলে রবিউল ইসলাম ও তার স্ত্রী জেসমিন আক্তারের ১০ বছরের সংসার জীবনে ২টি কন্যা সন্তান হয়। সর্বশেষ গত ৭ নভেম্বর জেসমিন আক্তার একটি কন্যা সন্তান জন্ম নেন। পরপর তিন কন্যা জন্ম দেওয়ায় রবিউল ক্ষিপ্ত হয়ে স্ত্রী জেসমিনকে ১৬ নভেম্বর তালাক দেয়। পরদিন শনিবার স্থানীয় এক দম্পতির কাছে সদ্যজাত কন্যা শিশুকে বিক্রয় করে দেন। এ খবর জানতে পেরে জেসমিন আক্তার থানায় অভিযোগ করলে মঙ্গলবার রাতে থানা পুলিশ ওই শিশু কন্যাকে উদ্ধার করে তার মা জেসমিন আক্তারের কাছে ফিরিয়ে দেয়।

আরও পড়ুন: স্বর্ণ চোরাচালান: বাংলাদেশ বিমানের ‘রাঙা প্রভাত’ আটক

দৌলতপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, অভিযোগ পাবার পর বিক্রি করে দেওয়া শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে রবিউলকে খুঁজে পাওয়া যায়নি।

ইত্তেফাক/বিএএফ