গিগাবাইটের স্নাইপার বি৭ মাদারবোর্ড বাজারে

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ১০:৫৭
গিগাবাইটের স্নাইপার বি৭ মাদারবোর্ড দেশের বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড।
 
ইন্টেল বি১৫০ এক্সপ্রেস চিপসেটযুক্ত এই মাদারবোর্ডে রয়েছে চারটি ডিডিআর ৪ র‍্যাম স্লট। এই স্লেটগুলোতে সর্বোচ্চ ৬৪ জিবি পর্যন্ত মেমোরি ব্যবহার করা যায়।
 
গ্রাফিক্স প্রফেশনালদের সুবিধার জন্য এই মাদারবোর্ডে রয়েছে ইন্টেল এইচডি গ্রাফিক্স সাপোর্ট, হাই ডেফিনিশন অডিও, ইন্টেল জিবি-ই ল্যান চিপ, সাটা এক্সপ্রেস কানেক্টর, মাল্টি গ্রাফিক্স টেকনোলজি এবং ইউএসবি কানেক্টর।
 
মাদারবোর্ডটি ইনটেলের ষষ্ঠ প্রজন্মের সব কোর প্রসেসর সমর্থন করে। তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ এটির দাম পড়বে নয় হাজার ৫০০ টাকা।