উত্তরায় বাসের ধাক্কায় অজ্ঞাত কিশোরের মৃত্যু

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ১১:০৮
রাজধানীর উত্তরায় বাসের ধাক্কায় অজ্ঞাত এক কিশোরের (১৫) মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে উত্তরা থানার কাছে এ ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তা পার হওয়ার সময় একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হয় সে। পরে ওই কিশোরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১টার দিকে তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার পরনে ছিল টি-শার্ট ও ফুল প্যান্ট।
 
ঢামেক হাসপাতালে ক্যাম্প পুলিশ পরিদর্শক মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।