সুন্দরগঞ্জে দশ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন গাইবান্ধা জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল মজিদ। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তিনি ডিবি পুলিশের সহযোগিতায় পৌর শহর ও তারাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন- নিজামখাঁ গ্রামের তছির ব্যাপারির ছেলে রাশেদুল ইসলাম (৩৫) ও পৌর শহরের দাসপাড়া মহল্লার মৃত প্রফুল্ল বিশ্বাসের ছেলে শংকর বিশ্বাস।
তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুন্দরগঞ্জ থানায় মামলা হয়েছে।
