নওগাঁর সাপাহারে বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দীনকে রাষ্ট্রীয় মর্যদায় দাফন করা হয়েছে। মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দীন উপজেলার তুলসিপাড়া গ্রামের মৃত আজির উদ্দীনের (ভুলু মুন্সি) ছেলে।
মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০মিনিটে বার্ধক্যজনিত ও মস্তিকে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়। ইন্না....রাজিউন। মৃত্যুকালে তার বয়েস হয়েছিল ৭০ বছর। মৃত্যুর পর স্ত্রী, এক ছেলে, চার মেয়ে, নাতী নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
বুধবার বেলা ২টা ৪৫মিনেটে তাঁকে নওগাঁ জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদানের পর তার লাশ গ্রামের পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
তার গার্ড অব অনার ও জানাযা নামাজে সহকারী কমিশনার (ভুমি) সবুর আলী, সাপাহার থানার ওসি (তদন্ত) মনির হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী, আব্দুর রাজ্জাক উপজেলার মুক্তিযোদ্ধা ও এলাকার অসংখ্য গুণিজন উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/নূহু
