ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ২২:৩৫

মঙ্গলবার সকালে সৈয়দপুর-পার্বতীপুর রেললাইনের জগন্নাথপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে।

সৈয়দপুর রেলওয়ে থানার এসআই মাসুদ রানা জানান, তার পরনে চেক লুঙ্গি, গায়ে কালো জ্যাকেট ও চাদর মোড়ানো ছিল। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে বলে জানান তিনি।